অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সা'দপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৪৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারীদের ফাঁসি, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণার দাবি জানানো হয়। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে  ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা'দপন্থীরা দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামাতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে গত ২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামাতের সাথী, আলেম-ওলামা ও নিরীহ ছাত্রদের গুরুতর আহতসহ এক জনকে হত্যা করে। তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা এর কোন বিচার পায়নি। কিন্তু জুলাই-আগষ্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সা'দপন্থীরা। তারা গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের ওপর নির্মম ও বর্বরচিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। এতে আমাদের ৪ জন সাথী নিহত ও প্রায় ৫ শতাধিক সাথী আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও খুনি সন্ত্রাসী সা'দপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বশির উদ্দিন, মাওলানা মিজানুর রহমান আজাদী, মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, মাওলানা আতাউর রহমা মোমতাজী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শফি উদ্দিন, মাওলানা ইয়াছিন নবীপুরী, মৌলবী সৈয়দ মাকসুদুর রহমান প্রমূখ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...