বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪
৫০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারীদের ফাঁসি, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণার দাবি জানানো হয়। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা'দপন্থীরা দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামাতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে গত ২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামাতের সাথী, আলেম-ওলামা ও নিরীহ ছাত্রদের গুরুতর আহতসহ এক জনকে হত্যা করে। তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা এর কোন বিচার পায়নি। কিন্তু জুলাই-আগষ্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সা'দপন্থীরা। তারা গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের ওপর নির্মম ও বর্বরচিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। এতে আমাদের ৪ জন সাথী নিহত ও প্রায় ৫ শতাধিক সাথী আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও খুনি সন্ত্রাসী সা'দপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বশির উদ্দিন, মাওলানা মিজানুর রহমান আজাদী, মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, মাওলানা আতাউর রহমা মোমতাজী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শফি উদ্দিন, মাওলানা ইয়াছিন নবীপুরী, মৌলবী সৈয়দ মাকসুদুর রহমান প্রমূখ।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত