অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রাহী ভারত: বিক্রম মিশ্রি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪১

remove_red_eye

৩৫৯

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত গভীরভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের সম্পর্কও ইতিবাচক ও গঠনমূলক দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এই কথা জানান।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, জসীম উদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি। অত্যন্ত গুরত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। এ বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতৃবৃন্দের মধ্যে প্রথম কথা হয়েছে। তাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। নিউইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পযায়ে বৈঠক হয়েছে। আমরা এই সফর তারই অংশ।  

তিনি আরো বলেন, নতুন সরকারের সঙ্গে এটা প্রথম ফরেন সচিব মিটিং। আজকের এই আলোচনা আমাদের উভয়পক্ষকে এই সুযোগটা করে দিয়েছে। আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মতবিনিময় হয়েছে। আমাদের আকাঙ্ক্ষা হলো-ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক, যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এটা দেখতে চাই।

বাংলাদেশ-ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক হবে জানিয়ে মিশ্রি বলেন, এই সম্পর্ক হবে মানুষকেন্দ্রিক। এটা উভয় দেশের জনগণের উপকারে আসবে এবং এর প্রতিফলন আমাদের প্রাত্যহিক ঘটনার মধ্যে পাচ্ছি। যার মধ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ, পানি, জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, কনস্যুলার সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। এই বিষয়গুলোর ওপর আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারতের আকাঙ্ক্ষা হলো-অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা। একইসঙ্গে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি আলোচনা করেছি। সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সংখ্যালঘুর বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে, বিষয়টি দেখবে।

বিক্রম মিশ্রি আরো বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক বিষয়ে আক্রমণের বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা সার্বিকভাবে উভয়পক্ষের মধ্যে গঠনমূলক মনোভাব চাই। আমরা অপেক্ষায় আছি, আমাদের সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে।  

সংক্ষিপ্ত সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। আজ রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...