অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে বুলগেরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪২

remove_red_eye

৩৬৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড. নিকোলাই ইয়ানকোভ।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ কথা জানান।

বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে বুলগেরিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে রাষ্ট্রপ্রধান উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

দেশের বিদ্যমান উদার শিল্পনীতি এবং রফতানিমুখী ও বেসরকারি খাত নির্ভর উন্নয়নের কৌশল উল্লেখ করে রাষ্ট্রপতি বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।

সাক্ষাতকালে নতুন রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকোভ বলেন, বুলগেরিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে বেশ গুরুত্ব দেয়।

দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা  কামনা করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)’র একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...