অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা-লক্ষীপুর রুটে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি: সি-ট্রাকের জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২০ রাত ১০:৫৮

remove_red_eye

৮২৮

হাসিব রহমান:: ভোলার ইলিশা থেকে লক্ষীপুরের মৌজু চৌধুরীর হাট রুটে বুধবারও স্বাস্থ্য বিধি না মেনে সকাল থেকে কয়েক হাজার যাত্রী লঞ্চে,সি-ট্রাকে এবং ট্রলারে পারাপার করেছে। এতে করে ভোলার এই নৌ রুটটিতে করোনা সংক্রামন ঝুঁকি চরম আকারে দেখা দিয়েছে। তবে যাত্রীরা বলছে,নৌযান সংকটের কারনেই তারা ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে। এদিকে  মঙ্গলবার দৈনিক বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্যবিধি নামানায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে এক সি-ট্রাকের ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তা জানান,গত বছরও এই সময় ভোলা-লক্ষীপুর নৌ রুটে ৭টি নৌযান চলাচল করে। কিন্তু এ বছর ১টি মাত্র সি ট্রাক ও ২টি লঞ্চ চলাচল করছে। যার ফলে নৌ যানের সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, র্দীঘ দিন পর লঞ্চ চালু হলে এই রুট দিয়ে বন্দর নগরী চট্রোগ্রাম,ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার কয়েক হাজার মানুষ যাতায়ত করছে। নৌযান সল্পতার কারনে মানুষ চরম ভোগান্তির মধ্যে স্বাস্থ্য বিধি না মেনেই যাতায়ত করছে।

  ইলিশাঘাট নিয়মনীতি উপেক্ষা করে যাত্রী পরিবহেনর দায়ে সি-ট্রাক খিজির-৫ এর ইজারাদার মোঃ বশির আহম্মেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটমো: দিদারুল ইসলাম। সরকারি মালিকানাধিন সিট্রাক ইজারা এনে এর তলা কেটে সাইজ পরিবর্তন করে চালানোর অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে। অপরদিকে এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি নামের লঞ্চেও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন যাত্রীরা ।এছাড়া এই রুটে ছোট বড় অসংখ্য ট্রলার যাত্রীদেও নিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে সকালে সি ট্রাক খিজির-৫ এ অতিরিক্ত যাত্রী পরিবানসহ স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: দিদারুল ইসলাম সি ট্রাকের ইজারাদারকে  ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান,তারা নৌযান সল্পতার কারনে এই রুটে লঞ্চের ট্রিপ বাড়িয়ে দিয়েছেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...