বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২১
৪১২
এইচ আর সুমন : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ ও পথসভা ভোলার তজুমদ্দিন উপজেলা ও লালমোহন উপজেলায় স্বেচ্ছাসেবক দল আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা ও তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন বাজারে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধানের শীষের প্রতীক লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করে সেচ্ছাসেবক দল।এতে নেতৃত্বে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সরোয়ার ভ‚ঁইয়া রুবেল, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন,কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, মীর মোস্তাফিজুর রহমান রনি, এবিএস সালাম, মাকসুদুর রহমান হিরন, যুগ্ম সম্পাদক কামাল মোল্লা, আমজাদ হোসেন, কামাল হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমনসহ লালমোহন ও তজুমদ্দিন উপজেলার স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পথসভায় বলেন, আমরা আগে কেউই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে গেলে বলে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা চলে যান। উৎসব মূখর পরিবেশের ভোটের ব্যবস্থাপনা পুরোটাই ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আগামীতে সুস্থ ও সুন্দরভাবে উৎসব মূখর পরিবেশে নির্বাচন হবে আপনি আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের মত প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন, আপনার যাকে খুশি আপনি তাকে ভোট দেন, বিএনপিকে ভালো লাগলে দিবেন আর না ভালো লাগলে যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন। এ কথাগুলি বলার পর পথচারীকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধানের শীষের প্রতীকের লিফলেট হাতে তুলে দেন। পথসভায় আরো বলেন, দলের বিশৃঙ্খলা কারীদের ও চাঁদাবাজ ও ভ‚মি দখলদের কে দলে জায়গা দেওয়া হবে না এবং নতুন করে কোন হাইব্রিডকে যেন দলে জায়গা না দেওয়া হয় সকলকে সতর্ক করে বলেন দেশে এখনো ষড়যন্ত্র চলছে আপনারা সকলে একত্রিত হয় দলের ভিতরে কোন গ্রæপিং না রেখে একসাথে দলের জন্য কাজ করে যাবেন।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত