অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

২৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সীমা বেগম (২১) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছেন তার স্বামী মো. রাকিব। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আগে ভোলার দৌলতখান উপজেলার মিয়ারহাটের সীমা বেগমের সঙ্গে বোরহানউদ্দিন উপজেলার কালিরহাট এলাকার মো. রাকিবের বিয়ে হয়। তাদের একটি ১০ থেকে ১১ মাসের একটি ছেলে সন্তান আছে। রাকিব পানের বরজে কাজ করেন। তার আয় কম থাকায় ও সাংসারিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলে আসছিল। বুধবারও তাদের মধ্যে ঝামেলা হয়। এনিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করতে পারেন বলে দাবি স্বামীর পরিবারের। পরে রাতের দিকে সীমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ৪টার দিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সকালে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যান নিহতের স্বামী।
ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। পুলিশ আসতাছে এমন খবর পেয়ে সীমার স্বামী রাকিব স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে। মরদেহের ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়াও নিহতের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...