অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪৭

remove_red_eye

৪০৭

এইচ আর সুমন : ভোলায়  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৪ নভেম্বর) বিকেলে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা ভোলা জেলা বিএনপির কার্যালয় প্রসঙ্গে অনুষ্ঠিত হয়।
ভোলায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভায় জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে  প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক।  প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সরোয়ার ভুইয়া রুবেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের  সাবেক সদস্য সাইদুর রহমান শামিম, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, যুগ্ম সম্পাদক নাকিব চৌধুরী, প্রমুখ।


এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল দপ্তর সম্পাদক( যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, সদস্য আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে যাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশৃঙ্খলাকারী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে থাকতে পারবে না। মানবিক সমাজ বিনির্মানে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান বক্তারা।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...