বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৪
৩১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব এর ভাতিজা আওয়ামী লীগ নেতা সোহেল মোরাদার কে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে তাকে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভোলা মডেল থানার ওসি ও স্থানীয় সূত্র জানান, বুধবার (২ অক্টোবর) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ওই মামলায় মামলার বিবরনে জানা যায়, ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ২০২২ সালের ২৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে আংশ নেয়ার জন্য ভোলা থেকে বোরহানউদ্দিন উপজেলায় যাওয়ার পথে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় ভোলা-২ আসনের তৎকালীন সংসদ সদস্যের পেটুয়া বাহিনী দ্বারা বাঁধাগ্রস্ত হয়ে উকিল পাড়া হোটেল প্যাপিলিয়নে এসে অবস্থান নেয়। একদল উশৃঙ্খল নেতা-কর্মীরা হাফিজ ইব্রাহিমকে পেলিলন হোটেলে অবরুদ্ধ করে রাখে। এ সময় হোটেলে গুলি বর্ষন, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হোটেলের গেট খুলে না দেয়ায় সিকিউরিটি গার্ড জহিরুল ইসলামকে মারধর করে বেঁধে রাখে।
হাফিজ ইব্রাহিমকে হোটেল থেকে বের করে না দিলে হোটেলে আগুন লাগিয়ে দেয়ার হুমকী দেয় এবং হাফিজ ইব্রাহিমকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে।
এ ঘটনায় প্রশাসনের লোকজন এসে জহিরুলকে উদ্ধার করে এবং হাফিজ ইব্রাহিমকে তার সফরসঙ্গীদের নিয়ে এক ঘন্টার মধ্যে ভোলা জেলা ত্যাগ করার অনুরোধ করে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ভোলা থানায় একটি মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। পরে ভোলা কোর্টে মামলা দায়ের করতে গেলে তৎকালীন পিপির বিরোধিতায় মামলাটি আমলে নেয়নি আদালত। গত ৫ আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর ২০২৪ তারিখে সাবেক সাংসদ আলী আজম মুকুলসহ ৭২ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে জহিরুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মালাটি দায়ের করে।
ওই মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব সহ ৭২ জনের নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে। এই মামলায় সোহেল মোরাদার কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ভোলা থানার ওসি।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত