অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

হজযাত্রীদের আমানত পরিশোধ-হজের অর্থ বিনিয়োগ না করার অনুরোধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৩০০

হজযাত্রীদের আমানত পরিশোধ ও হজ কার্যক্রমের অর্থ বিনিয়োগ না করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (২ ডিসেম্বর) হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সব ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে এই অনুরোধ জানিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনের লক্ষ্যে যে সব আমানতকারী ব্যাংকে অর্থ আমানত রেখেছেন বা কোন স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছেন এবং বর্তমানে উক্ত অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছেন তাদের অর্থ উত্তোলনে যাতে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দেওয়া প্রয়োজন। আপনার ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব রয়েছে।

এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইন্স টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবগুলোতে জমা অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। এ কারণে জমা অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখার 'AGENCY PILGRIMS FUND PAYBLE TO KSA' শিরোনাসের হিসাবে জমা দিতে হবে বলেও ব্যাংকগুলোকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...