অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৪

remove_red_eye

৩৪০

ইসতিয়াক আহমেদ:  ভোলায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে দুর্ধর্ষ এক সন্ত্রাসীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে। এসময় ১ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বেলা ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিজিবি বেইস ভোলা খেয়াঘাট কার্যালয়ে প্রেস ব্রিফিং এ ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার রিফাত আহাম্মেদ এ তথ্য জানান ।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে কোষ্টগার্ড এর সদস্যরা ভোলা সদর উপজেলাধীন ১৩ নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৮ টি দেশীয় অস্ত্র (রামদা), ০১ টি চাইনিজ ছুরি এবং ০৬ টি স্টীল এর পাইপসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ (২৬) কে আটক করে। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...