অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৩০৬

চলে গেলেন সোনাজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি।

প্রায় এক যুগ ধরে অন্তরালে ছিলেন সাদিয়া। ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আজ সোমবার পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্যলোকে। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।  

দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন চট্টগ্রামের এই শুটার। যে কারণে পরিবারের সদস্যরা তাকে চোখে চোখে রাখতেন। কিন্তু সোমবার সবার অলক্ষ্যে তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। আইসিইউতে থাকা অবস্থায় মারা গেছেন তিনি।  

২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। ২০১৭ সালে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...