বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ রাত ০৯:১৬
৪২৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলা জেলার অতিরিক্ত পিপির দায়িত্ব পাওয়ায় কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা কৃষকদলের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ ইউসুফকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে কাচিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংক্রিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ূন কবির সোপান বলেন, কাচিয়া ইউনিয়নের গর্বিত সন্তান এ্যাডভোকেট মোঃ ইউসুফ একজন সৎ, স্বচ্ছ, আদর্শবান, কর্মনিষ্ঠ, জনদরদী রাজনীতিবিদ। তিনি ভোলা জেলা বারের অতিরিক্ত পিপি হওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়েছে। তারই বহিঃপ্রকাশের আজকের এই সংবর্ধনা। এ্যাডভোকেট ইউসুফ অসহায় গণমানুষের পাশে থেকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা করেন। তিনি আগামীতে আরও বড় দায়িত্ব পাবেন এমন প্রত্যাশা করছি।

এসময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের বিভিন্ন অন্যায় অত্যাচার আর দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন বিএনপি জনগণের দল। বিএনপির ক্ষমতা আমলে দেশবাসী শান্তিতে ছিল। দেশের উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভাট দিয়ে ক্ষমতায় বসাতে হবে। তা হলে দেশের উন্নয়ন হবে। জনগণ শান্তিতে থাকবে। এসময় তিনি ভোলা -১ সদর আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর প্রার্থী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং গোলাম নবী আলমগীরের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সংবর্ধিত ব্যক্তি এ্যাডভোকেট ইউসুফ তার বক্তব্যে বলেন, একজন আইনজীবী হিসেবে জনগণের সেবা করাই আমার ব্রত। সেই সাথে এলাকাবাসীর অধিকতর সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। বিগত সরকারের আলমে কাচিয়া এলাকায় অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। ৫ আগস্টের পর মানুষ শান্তিতে আছে। আগামীতেও এভাবে দলমত নির্বিশেষে সকলে শাম্তিতে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
কাচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার রাকিব মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হুদা খোকা মিয়া, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের বাহালুল, সাধারণ সম্পাদক শহিদ হাওলাদার, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন বাহার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক গোলাম কাদের মঞ্জু।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত