বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৪
৩৪৮
বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাদের মধ্যে শান্তিকালীন বীরত্বপূর্ণ বা সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হয়েছে। একই সঙ্গে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের মধ্যে পদক প্রদান করেন। এছাড়াও তিনি শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য ৩৯ জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়।
আইএসপিআর আরও জানায়, অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রয়াত স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদকে মরণোত্তর বিমান বাহিনী পদক (ইইচ) তার স্ত্রী ও মায়ের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও, একই অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য নির্বাচিত ৬ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।
পদক, ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। শান্তিকালীন পদক এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসির (এয়ার) ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যদের বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান। কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা অন্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি
তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী
বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ
মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর
বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা
জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক