অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৩৬৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুজ জাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপাতি ও উক্ত কলেজের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক ও অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও ঢাকাস্থ লালমোহন ছাত্র ফোরামের সভাপতি মনির হোসাইন। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কলেজটি সাবেক এমএলএ ও আমার দাদা ডাঃ আজাহার উদ্দিনের নামে প্রতিষ্ঠিত করেছেন আমার বাবা বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। শিক্ষা প্রতিষ্টানটি আমার দাদার নামে হওয়ার কারণে গত ১৭ বছরে এই কলেজের অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। এই এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা এবং শিক্ষার গুনগতমান উন্নয়নের জন্য করে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজটি ছিলো এই এলাকার সেরা বিদ্যাপীট। এই কলেজটির অবকাঠামো উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টাসহ শিক্ষার গুনগত মান ফিরিয়ে আনতে সর্বোত্তম চেষ্টা করবো। 
আলোচনা সভার পূর্বে নবাগত কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ। এসময় কলেজের শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...