অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২০ রাত ১২:১২

remove_red_eye

১১৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলায় সাংবাদিক পরিচয় দিয়ে শামিম নামে এক যুবক দুধ বিক্রেতা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিসহ তাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার ওই যুবকের বিচার দাবি করে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন দুধ  ব্যবসায়ী মোঃ শেখ ফরিদ।

লিখিত অভিযোগে শেখ ফরিদ জানান, শহরের চরনোয়াবাদ এলাকায় বাড়ির সামনের একটি দোকানঘর ভাড়া নেয়ার জন্য ওই যুবক প্রস্তাব দেন। পুরাতন ভাড়াটের মেয়াদ শেষ না হতে ঘরভাড়া দেয়া সম্ভব নয় বলায় ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাকে হুমকি দেয়। এমনকি এক পর্যায়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না না দিলে দুধ বিক্রির ব্যবসা করতে পারবে না বলেও হুমকি দেয়। এদিকে ওই শামিম তার ফেসবুক  শেখ ফরিদ ও তার ছেলে রনিকে ইয়াবা ব্যবসায়ী, এমন  নানা ধরনের মানহানীকর মন্তব্য লিখে পোষ্ট দেয়। ওই যুবক নিজেকে  এসএটিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ ওঠে। নিজেকে এসএ টিভির সাংবাদিক হিসাবে ফেসবুকে লিখেছেন। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত এসএটিভি’র জেলা প্রতিনিধি এডভোকেট শাহাদাত শাহীন জানান, শামিম নামে তার কোন ক্যামেরাম্যান নেই।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, তাদের কাছেও ওই যুবকের নানা অপরাধের অভিযোগ এসেছে। অপর দিকে শামিম ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে পোষ্ট দেওয়ায় তাকে দুধ ব্যবসায়ী ফরিদ ও তার ছেলে হত্যার হুমকি দিয়েছে বলে ভোলা থানায় একটি জিডি করেছেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...