অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রশাসনের ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৩০৬

প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য ভোলায় প্রশাসনের ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমোর (১১ নভেম্বর)  দুপুরে ভোলা সদর উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। 
এসময় বক্তারা বলেন,বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ জুড়ে কিশোর-কিশোরী। কোন ধরনের প্রস্তুতি জ্ঞান ছাড়াই কৈশোর কালের একটি বড় অংশ বাল্য বিয়ে হয়ে যাচ্ছে। ফলে অনেক কিশোরী মেয়েরার নানা ধরনের জটিলতায় পড়ছে। তাই কৈশোরকালীন স্বাস্থ্যসেবা সচেতনতায় আমাদের সকলকে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের ভ্রান্ত ধারনা দূর করে সারা জীবন যেন যেন এই কিশোর- কিশোরীরা ভালো থাকে সেই দিকে নজর দিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রফিকুল হাসান,উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা  তুষার শান্তি দে,ভোলা সদর উপজেলার সমাজ সেবা অফিসার মিরাজ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি মো নিয়াজ মোর্শেদ,সাংবাদিক মেজবাহ উদ্দিন শিপু, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু,সাংবাদিক আরিফ হোসেন লিটন, তারুন্যের  কন্ঠস্বরের জেলা সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান,শিক্ষক,এনজিও  প্রতিনিধি ও ভলেন্টিয়াররা এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, কেবল প্রজনন স্বাস্থ্যসেবা নয়, যেকোনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুণগত মান ও সাম্য নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও কাজ করছে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করতে সবাইকে ভূমিকা রাখতে আহবান জানান বক্তরা। 
উল্লেখ্য,কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তারা যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। 
তারুণ্যের কন্ঠস্বর ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথ ভাবে ভোলাতে কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...