বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৪ রাত ১০:১৯
৩৪৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৬ দিন পরও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সংকট চলছে। এখনো কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না। এতে করে জেলেরা চরম হতাশায় দিন পার করছেন। কিভাবে তাদের ধার দেনা পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তবে আগামী পূনিমার জোতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এই আশায় জেলে আড়ৎ গন অপেক্ষার প্রহর গুনছে।
সরেজমিনে দেখা যায়,ভোলার মেঘনায় ও তেঁতুলিয়া নদীর বুকে এখন জেলেদের অসংখ্য নৌকা আর ট্রলার । কেউ ছুটে যাচ্ছে নদীতে। আবার কেউ নদীতে জাল ফেলে অপেক্ষা করছে। আবার কেউ নদী থেকে জাল টেনে মাছ তুলছে। কিন্তু অধিকাংশ জেলের জালে আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না বলে জানান জেলেরা। যে পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ছে তা দিয়ে সংসার চালানো তো দূরের কথা নদীতে মাছ ধরার খরচের টাকাও ওঠছে না। এতে করে চরম বিপাকে পড়েছেন তারা।তবে আগামী পূনিমার জোতে তারা আশানুরূপ ইলিশ মাছ পাবেন।সেই প্রতিক্ষায় রয়েছেন তারা।
ইলিশার মৎস্য ব্যবসায়ী মো: শাহাবুদ্দিন জানান, নদীতে ইলিশের সংকট থাকায় ভোলার মাছ ঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮ শ থেকে ২ হাজার টাকা,৫/৬ গ্রামের ইলিশের কেজি ১১/১২ থেকে শত টাকা দামে বিক্রি হচ্ছে। তুলাতুলি মৎস্য আড়ৎদার মঞ্জুর আলম জানান,
দিন দিন ইলিশ কমে যাচ্ছে।তাই দাম বেশি।
মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এ অর্থ বছরে ভোলায় ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে । ইতোমধ্যে সেপ্টেম্বর ২০২৪ মাস পর্যন্ত ৬৮ হাজার মেট্রিক টন ইলিশ এ জেলায় উৎপাদন হয়েছে।
ভোলা জেলা বিশ্বজিৎ কুমার দেব মৎস্য কর্মকর্তা জানান, এখন ঢালা চলছে। সেই জন্য কাংখিত মাছ পাচ্ছে না। আগামী পূনিমার জোতে প্রচুর জেলেরা মাছ পাবে এবং আমাদের লক্ষ্য মাত্রা অর্জিত হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত