অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে সড়কের মাঝে গাছ রেখেই উন্নয়ন কাজের সমাপ্ত!

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৯৩১

মো. জসিম জনি, লালমোহন|| ভোলার লালমোহনে সড়কের মাঝে দুইটি রেইন্ট্রি গাছ রেখেই আরসিসি ঢালাই দিয়ে সড়কের নির্মান কাজ শেষ করেছে উপজেলা এলজিইডি। যার ফলে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহন। গত জুলাই মাসে সড়কটিতে আরসিসি ঢালাই দেয়ার জন্য রডের খাঁচা তৈরী করা হয়। সে সময় বিষয়টি এলজিইডি অফিসকে জানিয়েছিল এলাকাবাসী । তারপরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। সড়কের মাঝে গাছ দুটি রেখেই শেষ মেষ কাজ সমাপ্ত করেছে এলজিইডি।
জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের দক্ষিণ পাশ থেকে কর্তারহাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে লালমোহন উপজেলা এলজিইডি। সড়কের শেষ প্রান্তে কর্তারহাট এলাকায় প্রবেশদ্বারে মোটা আকারের দু’টি রেইন্ট্রি গাছ রেখেই আরসিসি ঢালাই দিয়ে প্রকল্পের কাজ শেষ করা হয়।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন মৌলভী, ওমর আলী ও মুনাফসহ কয়েকজন জানান, সড়কের মাঝ খানে গাছ রেখে ঢালাই দেয়ার আগে রডের খাঁচা তৈরী করা হয়। সে সময় অনেকেই গাছ দু’টি অপসারণ করার জন্য অনুরোধ করেছে। কিন্তু ঠিকাদারের লোকজন কিংবা এলজিইডি অফিসের কেউই গাছ দুটি অপসারণে ব্যবস্থা নেয়নি। এখন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী এমএম আলী রেজা রাজু বলেন, গাছগুলো কাটতে গেলে চরফ্যাসন উপজেলায় একদিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে, যার কারণে গাছগুলো কাটা হয়নি। এছাড়াও সড়ক ও জনপদ বিভাগের সাথে গাছগুলোর ব্যাপারে কথা বলতে দেরী হওয়ায়ও গাছগুলো কাটা যায়নি। তবে শিগগিরই এসব গাছ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...