অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা আইনজীবী সমিতির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৪ রাত ১০:৪৩

remove_red_eye

৫২২

এইচ আর সুমন।। ভোলা জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি এডভোকেট বশির উল্লাহ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল হক লিটু এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম,  দূর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন নির্বাচিত কমিটির ১৩ জন সদস্যে মধ্যে ৮ জন সদস্য। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির সভাকক্ষে এক  জরুরি সভায় এই সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ (১) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান (১), সহ- সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এসএম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মো. জাবেদ ইকবাল, পাঠাগার সম্পাদক মো. শামীম আহমদে, নির্বাহী সদস্য মো. মাহাবুবুর রহমান (২)।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার  সভাপতি ও ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক  আমিরুল ইসলাম বাছেদ, রেজাউল করিম ফারুক, কাজী আজম, ইউসুফ-২, আহসান উল্লাহ সুমন, অ্যাডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ  জানান,  জরুরিসভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় ভোলা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।
এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট বশির উল্লাহ জানান, তারা অনাস্থা দেওয়ার এখতিয়ার রাখেন না। আইনজীবী সমিতির গঠনতন্ত্র আছে। অনাস্থা দেওয়ার বিধান আছে। অনাস্থা দিতে পারেন সাধারণ পরিষদ। তারা অনাস্থা দেওয়ার কে?  এসব গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ।
এদিকে সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, চলতি বছরের শুরুতে ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদসহ ৫ টি পদে আওয়ামী লীগ সমর্থিত এবং অপর ৮ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয় লাভ করেন। সমিতির নিয়ম অনুযায়ী  স¤প্রতি ভোলা আইনজীবী সমিতির বার্ষিক অডিট করার জন্য জনৈক সিনিয়র আইনজীবীর নাম প্রস্তাব করা হয়। এতে বিএনপি সমর্থিত ৮ জন সদস্য লিখিত আপত্তি জানান। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত সভাপতি ও সম্পাদক তা আমলে নেন নি। পাশাপাশি ওই ৮ সদস্যদকে নোটিশ না করে সভা ডাকেন এবং ৫ সদস্যের উপস্থিতিতে রেজুলেশন অনুমোদন করেন। এ ঘটনার পরপরই বিএনপি সমর্থিত ৮ সদস্য জরুরি সভা ডেকে সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...