বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৪ রাত ১০:৩৪
৩৪৬
কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান
মলয় দে : ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ৪ জন দুর্র্ধষ সন্ত্রাসীকে গ্রপ্তার করা হয়েছে। এসময় ২ টি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার গভীররাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রফিজুল ব্যাপারী বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার রিফাত আহমেদ সোমবার দুপুরে তাদের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্য ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে দুর্র্ধষ সন্ত্রসী বাহিনীর প্রধান মোঃ বেলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭),মোঃ কামাল(৫২) ও মোঃ আল আমিন (২১) কে আটক করা হয়।এসময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি তাজা কার্তুজ ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে জব্দকৃত সকল আলামত দুপুরে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান,আটককৃত সন্ত্রাসী মোঃ বেলায়েত হোসেন এর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত