বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৪ রাত ০৯:৩৭
৩১৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিবা’র মানবতার দুয়ারে অসহায়দের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। বিবা’র আয়োজনে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ অক্টোবর) ১শ’ ৫০টি অসহায় পরিবারের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক তাসকিনুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী মনির চৌধুরী, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন।

বিবা’র সভাপতি আজিুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশারামপুর মাদ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কর্মকর্তা আলমগীর হোসাইন, এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় বছর যাবত অসহায় মানুষের পাশে তাদের সাধ্যমত দাড়িয়েছে। প্রতি শুক্রবার চাল, ডাল, সবজি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে আসছে। আমরা আমাদের সাধ্যমত এ প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। তিনি আরো বলেন, অন্যান্য কার্যক্রমের মধ্যে পোষাক, কম্বল, ছাতা বিতরণ করে আসছেন।
গেস্ট অব অনার বলেন, বিবা’র একটি মহৎ উদ্যোগ হলো সমাজের অসহায় বয়স্ক মহিলাদেরকে মহিলা প্রশিক্ষক দ্বারা সহিহ ও শুদ্ধভাবে কোরআন প্রশিক্ষণ দেয়া। তাদের এই কার্যক্রম চলমান রাখার মাধ্যমে সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিবে এ প্রত্যাশা কামনা করছি।
পূবালী ব্যাংক ব্যবস্থাপক বলেন, আজ আমরা অসহায়দের মাঝে কিছু বৃক্ষ বিতরণ করেছি। আমাদের মত অন্যান্য প্রতিষ্ঠান যদি বিবা’র মানবতার কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসে; তা হলে সমাজের অসহায় মানুষগুলো আরো উপকৃত হওয়ার মাধ্যমে স্বাচ্ছন্দভাবে জীবন-যাপন করতে পরবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত