বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৪
৩৮২
কামরুল ইসলাম : ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকার একটি মুদি দোকানে পরিকল্পিত ভাবে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানে আগুন ধরিয়ে দেয় বলে এমন অভিযোগ করেন মুদি দোকানি মোঃ আবু তাহের মিয়া। এতে করে তার দোকানে থাকা টেলিভিশন, ফ্রিজ ও মুদি মালামালসহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
দোকেনর মালিক আবু তাহের মিয়া ও এলাকার লোকজন জানান,প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত আড়াইটার দিকে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখেন আগুন দাউ দাউ করে জ্বলছে। এসময় আশপাশের লোকজন এলাকাবাসী মিলে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে দোকানের সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার প্রায় ঘন্টাখানেক আগ থেকে ওই এলাকায় বিদ্যুৎ ছিলনা। তাই তারা ধারনা করছেন শত্রুতা করে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে। এতে করে তার দোকানে থাকা টেলিভিশন, ফ্রিজ ও মুদি মালামালসহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন মোঃ আবু তাহের মিয়া।
এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত