বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ রাত ১১:১২
৫৮৪
আমির হোসেন : ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৭০ হাজার মিটার জাল ও ৪ কেজি মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩ টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক দুটি টিমে নৌ পুলিশ,কোস্টগার্ড ও মৎস্য বিভাগ ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান ও সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান শুভ জানান, তাদের নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ ৮ জনকে ৮ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১ জনের ৫ হাজার টাকা জরিমানা ও ২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়াও ৭০ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছ গরিব দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত