অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় জাতীয় পার্টি আলোচনা সভা ও র‍্যালী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৪ রাত ০৮:২১

remove_red_eye

৪০১

উপজেলা দিবস উপলক্ষে 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপজেলা দিবস উপলক্ষে ভোলায় জাতীয় পার্টি (জাপা) এর আলোচনা সভা ও র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা জেলা জাতীয় পার্টির আয়োজনে কুইন আইল্যান্ড কিচেন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউর রহমান বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কেফায়েত উল্লাহ নজীব, প্রধান আলোচক হিসেবে সদস্য সচিব মোঃ শাহজাহান মিয়া বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি ছাত্রদের আন্দোলনকে সমর্থন করে আন্দোলনে ছাত্রদের পাশে ছিলো।কিন্তু কেউ কেউ মন্তব্য করেন জাতীয় পার্টি ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে।এমন মন্তব্য আসলেই দুঃখজনক।
তারা আরো বলেন,বর্তমানে বিভিন্ন জায়গায় অনেক মিথ্যা মামলা করা হচ্ছে।সে সকল মিথ্যা মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃনমুল পর্যায় ; ইউনিয়ন বা ওয়ার্ড কমিটির কোনো সদস্যকেও যেন আসামী করা না হয়। যদি মিথ্যা মামলার আসামী করে হয়রানি করা হয় তাহলে তার পরিনতি ভালো হবে না বলেও হুশিয়ারি দেন এ নেতারা।
জাতীয় যুব- সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম এ এইচ নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতূয় পার্টির যুগ্ম আহবায়ক নূরুনবী সুমন,মোঃ আজিম গোলদার,মোঃ মিজানুর রহমান, মাওলানা কামাল উদ্দিন, মোঃ মনিরুজ্জামান শহিদ প্রমূখ।
এসময় অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আব্দুল হাই, নুর হোসাইন আলী সহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সভা শেষে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে দলটির নেতাকর্মীরা একটি র‍্যালি বের করে। র‍্যালিটি ভোলা প্রেসক্লাবের সামনে থেকে নতুন বাজার সংলগ্ন কোর্ট মসজিদের সামনে হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চ্বত্তরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক বরাবর দলটির একটি স্মারক লিপি দেয়ার কথা থাকলেও জেলা প্রশাসকের অনুপস্থিতির কারনে স্মারক লিপি জমা দেয়া সম্ভব হয় নি।পরে সকল নেতাকর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...