অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৪৬০

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বেশ কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে, তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্খিত প্রত্যাশা যেন পূর্ণ হয় সে দিকে খেয়াল রাখার পাশাপাশি অপচয় রোধ করতে হবে।

আজ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে  বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন ।

নাহিদ ইসলাম বলেন, উন্নয়ন সহযোগী সংস্থার সাথে চলমান প্রকল্প অব্যাহত থাকবে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কাঙ্খিত সাফল্য অর্জন করতে রদবদল ও সংস্কার করার প্রয়োজন হলে তা করতে হবে। প্রকল্প যেন নির্ধারিত সময়ে শেষ হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, প্রকল্প যুগোপযোগী ও কার্যকর করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ইতোমধ্যে অনেক প্রস্তাবনা, নতুন নতুন ধারণা এসেছে সেগুলোকে চলমান প্রকল্পের সাথে কিভাবে সমন্বয় করা যায় তা দেখা হচ্ছে।

তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে ডাটা সেন্টারের ৮০ শতাংশ ব্যবহার হয়ে গিয়েছে। নিরাপত্তার কারণে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ডাটা সংরক্ষণ করতে চায় এটা করা গেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয় বাড়বে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও এজেন্সির প্রধান এবং প্রকল্প পরিচালক/উপ-প্রকল্প পরিচালক নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা, সমস্যা ও  সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...