অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞার ৭ দিন পরও পুনর্বাসনের চাল পায়নি উপকূলের জেলেরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৪ রাত ০৮:৪১

remove_red_eye

৪০৯

বাংলার কণ্ঠ ডেস্ক : ইলিশ ধরা নিষেধাজ্ঞার পর সাতদিন পেরিয়ে গেলে এখনও পুনর্বাসনের চাল পায়নি ভোলার বেশিরভাগ জেলে। এতে অভাব অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বেকার জেলেদের।দেনা আর মহাজনের দাদনের দায় মাথায় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা।
সংকট দূর করতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা সময়ের মধ্যেই সরকারি চাল পেতে চান তারা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন খুব দ্রæত এ চাল বিতরণ প্রক্রিয়া শেষ হবে।
জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ সব নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা ২২ দিন বন্ধ। আর তাই, বেকার জেলেদের চলছে দুর্দিন। আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েছেন তারা।
জেলে সোহাগ ও কবির বলেন, সরকারের নিষেধাজ্ঞা মেনে আমরা নদীতে যাই না, বেকার সময় কাটাই। পরিবার চালাতে কষ্ট হচ্ছে। চাল পেলে কিছুটা হলেও সংকট কাটবে।  
ভোলা সদরের শিবপুর, ধনিয়া ও ইলিশাসহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে জানা গেছে, কিছু কিছু এলাকায় চাল বিতরণ চললেও অনেকে চাল পায়নি। আবার যাদের কার্ড আছে তারাও চাল পায়নি। দ্রæত চাল বিতরণের দাবি জানার জেলেরা।
এদিকে সরকারের নিষেধাজ্ঞা থাকায় নদীতে যেতে না পারায় একদিকে সংসারের চিন্তা অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা।  
এমন বাস্তবতায় জেলেদের জন্য ২৫ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা পৌঁছায়নি সাতদিনেও। এতে চরম জীবিকা সংকটে পড়েছেন জেলেরা।
জেলেরা জানান, চাল বিতরণে দেরি হওয়ার ফলে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলেদের উপার্জন বন্ধ থাকায় তাদের কষ্টের যেন শেষ নেই।
তবে কয়েকটি ইউনিয়নে পুনর্বাসনের চাল বিতরণ শুরু হলেও বিতরণ কার্যক্রমে ধীরগতির কারণে বেশিরভাগ জেলের হাতে পৌঁছায়নি।এমন বাস্তবতায় দ্রæত চাল পাওয়ার দাবি জেলেদের।জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, আগামী তিনদিনের মধ্যে সব জেলে চাল পাবেন।উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

সূত্র: বাংলা নিউজ

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...