বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫
৩৪৮
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাসপোর্ট বিদেশী মুদ্রা উদ্ধার
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সিরাজ বাহিনীর সদস্য ১ জন দুর্ধষ ডাকাতকে আটক করেছে।
রবিবার বেলা ১২ টায় ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ষ্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার রিফাত জানান, বেশকিছুদিন ধরে ভোলা তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভন এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো । ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে রবিবার ভোরে ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে অভিযান চালানো হয়। এসময়
ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় হতে গোলাম হায়দার শোভন (৪০) কে আটক করা হয়েছে। এসময় ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৯ টি দেশীয় অস্ত্র (৫টি দা, ১ টি কাঁচি, ১ টি করাত, ১ টি কুড়াল , ১ টি মোবাইল, ফাঁকা স্বাক্ষরসহ ব্যাংক চেক ও দলিল, ১ টি পাসপোর্ট, বিদেশী মুদ্রা (৪ ডলার ও ১০০ রূপি এবং ১ টি ভ‚য়া সিআইডি পুলিশের আইডি তার কাছ থেকে উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার এলাকার বাসিন্দা ফজলে আলম এর ছেলে। পরে আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত