বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০০
৩২৫
কামরুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলা শিল্প কলা অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ভোলা জেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন,এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেইসাথে রাষ্ট্রকে সংস্কার করে সকল অনিয়ম-দুর্নীতি মুক্ত করতে অন্তবর্তী সরকারের প্রতি আহŸান জানান। একই সাথে সংস্কার শেষ যৌক্তিক সময় নিয়ে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।
তিনি আরো বলেন,যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করে নাই।আজকে শহীদরা রক্ত দিয়ে আমাদের ঋণী করেছে। আজকে ছাত্রদের আত্মত্যাগের কারণে আমরা বাক স্বাধীনতা ভোগ করছি।
তিনি বলেন, স্বৈরাচারী শাসকের প্রেতাত্মারা যেভাবে বাড়িতে বাড়িতে হানা দিয়ে হামলা ও মামলা করছিল, আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই ঋণ আমাদের শোধ করতে হবে।
শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঝাপিয়ে পড়েছিল, সেই শোষণমুক্ত সমাজ গঠন করতে হবে। যেখানে মানুষ সহজে তাদের অধিকার ভোগ করবে। বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারনণ এই ভোলাতে জামায়াতে ইসলাম প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে পারেনি। সে সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে।
সম্মেলনে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি হুকুমাত কায়েম করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ভোলা জেলার সম্মানিত সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন , জামায়াতে ইসলামি ভোলা জেলার সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক