বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৬
২৫৬
মাদ্রাসা শিক্ষা বোর্ড এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯৩ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ৪৬ হাজার ৪৩৩ জন ছাত্র ও ৩৯ হাজার ১২৫ জন ছাত্রী। এই বোর্ডে ৮৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এছাড়া কারিগরি বোর্ড ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৮৮ দশমিক ৯ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট বোর্ড ৮৫ দশমিক ৩৯ শতাংশ পাসের হার নিয়ে প্রথম, বরিশাল বোর্ড ৮১ দশমিক ৮৫ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় ও রাজশাহী বোর্ড ৮১ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লায় ৭১ দশমিক ১৫ শতাংশ, চট্টগ্রামে ৭০ দশমিক ৩২ শতাংশ, যশোরে ৬৪ দশমিক ২৯ শতাংশ ও ময়মনসিংহে ৬৩ দশমিক ২২ শতাংশ।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে ৭৭ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (সর্বোচ্চ গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ও ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৭৫.৫৬ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত