অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দুই দফা দাবীতে ভোলা পল্লী বিদ্যুতের কর্মকর্তা -কর্মচারীদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩১

remove_red_eye

৩৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দুই দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা -কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের অর্থ-সামাজিক উন্নয়ন ও গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সারা দেশে ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির ৪৫হাজার কর্মকর্তা-কর্মচারী একসাথে মানববন্ধন পালন করেছে।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তা স্বত্ত্বেও পর্যাপ্ত মূল্যায়ন পাচ্ছেনা তারা। এর কারণ হিসেবে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের দ্বৈত নীতিকে দায়ী করেন মানববন্ধনকারীরা। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা পল্লি বিদ্যুৎ এর ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ আশিকুল ইসলাম, এজিএম শোয়েব ইবনে বাসার, এজিএম ওয়ালি আসরাফ খান, এজিএম  জিয়াউর রহমান,সহকারী  জুনিয়র ইনজিনিয়ার মোঃ জনি শেখ ও মোঃ রাজিব সহ আরো অনেকে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...