অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ রাত ১০:১১

remove_red_eye

৩৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : " প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অংগীকার" এই পতিপাদ্য বিষয় কে সামনে রেখে ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রবিবার  সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মো আজাদ জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য  রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ,  আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু।
 শিশু প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার আবৃত্তি প্রশিক্ষণার্থী তাহমিদ হোসেন আরাফ,তাসমিয়া মেহজাবিন অধরা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ভোলা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শেষে আগামী ৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ^ শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৪।
এসময় জেলা প্রশাসক আজাদ জাহান  বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে। সে  ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সরকার শিশুদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাই শিশুদের সামনে আমাদের আচরণ সংযত  রেখে তাদের অগ্রাধিকার দিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। পরে শিশুদের অংশ গ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...