বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০১
৩৮৬
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৈরুতে গতকাল (২৭ সেপ্টেম্বর) তাদের পরিচালিত বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ওই হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারকিও নিহত হয়েছে বলে দাবি আইডিএফের।
আইডিএফ জানায়, সুনির্দিষ্ট গোয়ন্দা তথ্যের ভিত্তিতে বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন তারা। হামালার সময় হিজবুল্লাহর শীর্ষ নেতারা সেখানেই অবস্থান করছিলেন। খবর রয়টার্স, বিবিসি।
এর আগে নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। যদিও হামলার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে ইরানি এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়ে আসছিল।
বৈরুতে ওই হামলায় দাহিয়ে এলাকায় বেশ কয়েকটি উঁচু ভবন ধসে গেছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই হামলার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণে বলেন লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না।
ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ
বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ
দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলে আটক
তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত