বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪২
৩৩৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপজেলা ভোলায় কোস্টগার্ড,নৌ বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ও তার ছেলেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১০টি রামদা সহ গ্রেফতার করা হয়েছে ।শুক্রবার সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার অপারেশন লে: সাব্বির প্রেস বিফ্রিংয়ে জানান,বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চরে এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্র্ধষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণেকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে যৌথ বাহিনী ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়িতে তল¯œাশী চালিয়ে সন্ত্রাসী এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া (৬২) এবং তার ছেলে মোঃ আরিফ (৩৩) কে ২টি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০ টি দেশীয় অস্ত্র (০৫ টি রামদা, ০৪ টি দা, ০১ টি শাবল) এবং ০২ টি মোবাইলসহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী নান্নু মিয়া ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল মিয়া এর ছেলে। আটককৃত সন্ত্রাসীদেরকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত