অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০

remove_red_eye

২৯৩

এইচ আর সুমন : গোপালগঞ্জে বিএপির গাড়িবহরে হামলা করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ তার পরিবারকে আহত ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহসভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মো. রুকু চৌধুরী, জাকির হোসেন মনির, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক আকবর আখন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অজিউল্লাহ সুমন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা চালায়। হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তার সহধর্মিনী ও তাদের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। আমরা এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  সাথে সাথে অতি দ্রæত এর সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...