অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে আছে : ভোলায় নৌবাহিনীর প্রধান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৮৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সশস্ত্র বাহিনী সেনা নৌ এবং বিমান বাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করি। দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম অবৈধ অস্ত্র উদ্ধার সহ অন্যান্য কার্যক্রমে সহায়তা করে যাচ্ছি এবং যতদুর পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা করে যাব।  তিনি আরো বলেন, ছাত্র-জনতা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে এ পরিবর্তনের সুফল যাতে দেশ ও জনগণ পায় সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। নৌবাহিনীর প্রধান আজ সোমবার বেলা ১১ টায় ভোলা সার্কিট হাউজে স্থানীয়  প্রশাসন ও আইর শৃঙ্খলারক্ষা বাহিরীর সাথে সভা করেন। সভা শেষে গণমাধ্যমের সাথে তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
৫ আগস্টের পর সারা দেশের সহিংসতার বিষয়ে নৌবাহিনী প্রধান আরও বলেন, সারাদেশে বেশ কিছু অরাজকতা ও নাশকতা হয়েছে যা দুঃখজনক। সে খানে কে বা কারা জড়িত ছিল, অনেক চিহ্নিত সন্ত্রাসী, অনেকে প্রতিহিংসা বা আক্রোশের চরিতার্থ করেছে। যা খুবই দু:খজনক। তবে সময়ের সাথে সাথে এ বিষয়ে উন্নতি হয়েছে। বর্তমানে এ ধরনের সহিংসতা অনেকটাই কমে এসেছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস আমার আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা,বিশেষ করে পুলিশ,আনসার ভিডিপি,কোষ্টগার্ডের সদস্যরা সবাই মিলে যখন কার্যক্রম জোরদার করব সেটা অনেকটাই কমে আসবে। একই সাথে যে সকল রাজনৈতিক দল জনগণের সেবার জন্য কাজ করে তাদের প্রতি আহবান করব সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে ,স্বসস্ব্র বাহিনীকে ও  আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন।
এদিকে সভায় বরিশাল  বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...