অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২২শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় ছুরি দেখিয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবী, যুবক গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩৩

remove_red_eye

৩৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ধারালো ছুরি দেখিয়ে মো. জুলফিকার আহমেদ নামের এক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করার অভিযোগে পাওয়া গেছে।  এ ঘটনায় মো. কবির হোসেন নামের এক যুবককে ধারালো ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। কবির ভোলা পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ পুকুর পাড় এলাকার আব্দুল আজিজ শেখ এর ছেলে । রবিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ভোলা থানার ওসি মো. মিজানুর রহমান পাটওয়ারী রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বাদী ঠিকাদার জুলফিকার আহমেদ ও  মামলার এজহার সূত্রে জানা গেছে, ঠিকাদারী কাজ করার সময় অভিযুক্ত মো. কবির হোসেন তার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। কিন্তু তাকে চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মালামাল নিয়ে যায় কবির। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো কাজ হয়নি। স¤প্রতি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর তার কাছে পুনরায় ৫০ হাজার চাঁদা দাবি করেন কবির। তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোডের কর্মকার ফার্মেসীর সামনে প্রকাশ্যে একটি ধারালো ছুরি নিয়ে এসে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে কবিরের হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করতে আসলে ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কবির তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি প্রাণ রক্ষায় জুলফিকার আহমেদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর শনিবার সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে কবিরকে ছুরিসহ গ্রেপ্তার করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী জানান, ঠিকাদার জুলফিকার আহমেদের দায়ের করা মামলায় অভিযুক্ত মো. কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ধারালো একটি ছুরি জব্দ করা হয়েছে।

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...