অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় বিএনপি নেতা হায়দার আলী লেলিন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৫৩

remove_red_eye

১৩০৪

এইচ আর সুমন : ভোলায় হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলিন। রবিবার ১লা সেপ্টেম্বর ঢাকা থেকে কর্ণফুলী ১৪ লঞ্চযোগে দুপুরে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এসে পৌঁছেন তিনি।এদিকে ভোলায় তার আগমন কে ঘিরে ইলিশা লঞ্চ ঘাটে ফুলের তোড়া নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা আগেই উপস্থিত হয়।লঞ্চ ঘাটে আসার আগে থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো লঞ্চঘাট  এলাকা। নেতাকর্মীদের এমন ঢল যেন এক  মিলন মেলায় পরিনত হয়েছে পুরো লঞ্চঘাটটি। 

লঞ্চ থেকে নামার সাথে সাথেই হায়দার আলী লেলিন কে উষ্ণ অভ্যর্থনা জানান, বিএনপি তার তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।ফুল দিয়ে বরন করে নেয়া হয় তাকে।পরে মোটর সাইকেলের বহর নিয়ে ছাদ খোলা মাইক্রোবাসে ভোলা সদরের উদ্দেশ্যে রওনা দেন এ কেন্দ্রীয় নেতা।

এদিকে তার আগমনের খবরে ভোলা- ইলিশা মহাসড়কের বাপ্তা ভোটের ঘর এলাকায় শতশত সাধারন মানুষ ও নেতাকর্মীর তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আগে থেকেই রাস্তায় সমাবেত হয়।মটর সাইকেলের বহর নিয়ে সেখানে পৌঁছলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়।পরে সেখেনে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর সেখান থেকে শহরের কালীনাথ রায়ের বজার সংলগ্ন বিএপির কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।বহরটি বাংলা স্কুল মোড়, সদর রোড হয়ে কালীনাথ রায়ের বাজার বিএনপির  পার্টি অফিসে এসে থামে।

পরে জেলা বিএনপির কার্যালয়ে এসে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি অংশ নেন।এসময় বিএনপির স্থায়ী কমিটির  নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয়তাবাদী বিএনপি দলটি লড়াই সংগ্রাম করে এসেছেন।গত ৫ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়।এমনি পরিস্থিতিতে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীটি একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। এসময় তিনি বলেন,১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ যে স্বপ্ন নিয়ে করা হয়েছিলো এতো বছরেও তা পূরণ হয় নি।সে জন্য এ ছাত্র সমাজ একটি স্বপ্ন নিয়ে নতুন করে স্বাধীন করেছেন। 

তিনি আরো বলেন,এ দেশ সকলের তাই আগামী দিনে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ধরে রাখতে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান সরকারকে সকল দিক থেকে সহযোগীতা করে যাবে।গনতন্ত্র রক্ষায় সর্বদা কাজ করে যাবে বলেও জানান তিনি।

তার বক্তব্যের শেষের দিকে তিনি আরো বলেন, আগামীতে  বিএনপি ক্ষমতায় আসবে এ আশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।তবে দুঃসময়ের নেতাকর্মীদের কথা স্মরণ রাখার জন্য জেলার সকল নেতাদের প্রতি তিনি আহবান জানান।

এসময় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন,সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল,ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন, জেলা যুবদল নেতা ওমর ফারুক, আশরাফ উদ্দিন বাপ্পি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী।

 





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...