বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১৯
২৯২
শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য কাউকে বল প্রয়োগ করা যাবে না।
তিনি আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদলী করা হয়। তাদের বল পূর্বক পদত্যাগের সুযোগ নেই।
উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক কাউকে পদত্যাগে বাধ্য করা হলে এবং অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙ্গে পড়তে পারে। ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে।
একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা যাবে না।
এসময় শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা ।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত