বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:১১
২৮৩
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আহতরা বিজিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উন্নত সেবা পাচ্ছেন।
আজ সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এসময় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর তেমন ট্রিটমেন্টের ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামি-দামি। আহতদের উন্নত চিকিৎসা-সেবা দেওয়া হচ্ছে। বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন রোগীকে এই হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালে আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা- সেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, সেটাও বড় ধরনের উপকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় সারাদেশে ৩ জন বিজিবি সদস্য নিহত এবং ১৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আন্দোলন চলাকালে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরআগে ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত