বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৩
৪২৯
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ হাজার ৫৮৬ জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়াম্যান মো. সাইফুল্লাহিল আজম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে বলেন, কিছুক্ষণের মধ্যেই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো শুরু হবে। পর্যায়ক্রমে সবাই এসএমএস পাবেন। এছাড়া ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে।
জানা গেছে, ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত প্রার্থীরা ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ৫৮৬ জনকে চূড়ান্ত সুপারিশের সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
>>চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে এ লিংকে ক্লিক করুন
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত