বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ০৯:০২
৪৫০
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দীর্ঘ ১৭ বছর জব্দ থাকার পর এনবিআর ব্যাংক হিসাব সচলের এ নির্দেশ দিলো।
এনবিআর সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ইতিমধ্যে একটি নোট জারি করেছে যা আজ সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হবে।
এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত একটি প্যানেলের সুপারিশের ভিত্তিতে ২০০৭ সালের আগস্টে এনবিআরের সিআইসি ব্যাংকগুলোকে বিএনপি চেয়ারপারসনের সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।
এরপর থেকে তার ব্যাংক হিসাবগুলো জব্দ ছিল। যদিও বিএনপি একাধিকবার সাবেক প্রধানমন্ত্রীর হিসাবগুলো সচলের দাবি করেছিল।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের কয়েক সপ্তাহ পরে ব্যাংক হিসাব সচলের নির্দেশটি এলো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের মধ্যদিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত