অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

সরকারের ঋণ কমিয়ে বেসরকারি খাতে দেওয়া হবে: গভর্নর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ০৮:৪৯

remove_red_eye

৩৩৪

সরকারের ঋণ কমিয়ে বেসরকারি খাতের ঋণ বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।  

তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ বাড়ানোর কথা হচ্ছে।

চলতি অর্থবছরের বাজেটে সরকারের ঋণ প্রাক্কলন আছে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। সরকারের সঙ্গে বসে এ ঋণের পরিমাণ কমিয়ে সে অর্থ বেসরকারি খাতকে দেওয়া হবে।   

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রু‌মে এক সংবাদ সম্মেলনে ‌গভর্নর আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

গভর্নর বলেন, এখন থে‌কে শরিয়াহসহ কো‌নো ব্যাংককে বেআইনিভাবে কোন তারল্য সুবিধা দেওয়া হবে না। এখন য‌দি আমানতকারীরা এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে থেকে আমানত তুলে নি‌য়ে যায়, সেটি তাদের কর্মের ফল। আমা‌দের কিছু করার নেই। আমানতকারীরা কে কোথায় টাকা রাখবে, সেটি তা‌দের অধিকার।

আর্থিক খাত থেকে বিপুল পরিমাণ টাকা যারা তুলে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে।  

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে, ত‌বে তা অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে  হ‌বে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কারণ প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। কর্মসংস্থানের কোনো ক্ষতি হয়, এমন কাজ আমরা করব না।

খেলাপি ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, খেলাপি ঋণ নিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যেতে চাই।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...