অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঘরে ঘরে গ্যাস দেওয়া ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৪ রাত ০৯:৩৭

remove_red_eye

২৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার শহরের কে-জাহান মার্কেটের সামনে ইসলামী ছাত্র আন্দোলন ভোলার জেলার উত্তার শাখাা আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে । এ মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের ভোলা জেলার উত্তর শাখার সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা আক্তার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের উত্তরের সভাপতি মো: আবু জাফর প্রমূখ। এসময় বক্তারা বলেন, ভোলার তিনটি গ্যাস ক্ষেতে ৯টি কূপে প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। অথচ ভোলা পৌর সভার এলাকায় ২ হাজার ৩৭৬টি সংযোগ রয়েছে। এত গ্যাস মজুদ থাকার পরেও ভোলার মানুষ ঘরে ঘরে গ্যাস সংযোগ পাচ্ছেনা। অথচ ভোলার গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই ভোলার গ্যাস আগে ভোলার জেলার প্রতিটি ঘরে ঘরে সংযোগ দিতে হবে। এছাড়াও জেলা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ দিতে হবে। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের কাছে আমাদের এটাই দাবী।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...