বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই মে ২০২০ রাত ০৮:১০
১১১৮
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনা প্রাদুরভাবের মধ্যে ভোলার ইলিশা-লক্ষèীপুর ও ভোলা ভেদুরিয়া-বরিশালের লাহারহাট রুটের ফেরিতে পন্যবাহি পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া না দিলে হয়রানির শিকার হতে হয় ট্রাক চালকদের। আর এই অতিরিক্ত ভাড়া আদায় করছে স্বয়ং ফেরির অসাধু কিছু কর্মী। এমন অভিযোগের ভিত্তিতে ইলিশা ফেরিঘাটের টিকেট সহকারী হারুন অর রশিদকে ভোলা থেকে বদলি করা হয়েছে। আজ শনিবার ভোলা ইলিশা ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এমরান হোসেন বদলির বিষয় নিশ্চিত করেন।
ফেরি পারাপারের অপেক্ষায় থাকা চালকরা জানান, ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাটে সরকার নিধারিত ভাড়ার চাইতে বেশী ভাড়া আদায় করছে ফেরির কিছু কর্মী । কিন্তু বাড়তি টাকা নেওয়ার কোন রশিদ দিচ্ছেন না বিআইডব্লিউটিসির কর্মীরা। ভুক্তভোগী চালকরা জানান, বাড়তি ভাড়া না দিলে ঘাটে আটকে থাকতে হয় দিনের পরদিন। ইলিশা ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা পিক-আপ চালক আনোয়ার জানান, তার পিক-আপ গাড়িটি পারাপারের জন্য বিআইডব্লিউটিসি অফিসে গিয়ে টিকেট কাটতে গেলে তার কাছ থেকে দুই হাজার দুইশত টাকা নেওয়া হয়েছে। অথচ তাকে দেওয়া টিকেটের গায়ে সরকারিভাবে নির্ধারণ করা ভাড়ার পরিমাণ এক হাজার ৬ শত টাকা লেখা রয়েছে। শুক্কুর আলী নামে আরেক গাড়ি চালক জানান, তার কাভার্ড ভ্যানের টিকেটের জন্য বিআইডব্লিউটিসি অফিসে গেলে তার কাছ থেকে দুই হাজার ছয়শো টাকা নেওয়া হয়েছে। অথচ তাকে দেওয়া হয়েছে ১ হাজার ৭০০ টাকার টিকেট। প্রায় প্রতিটি গাড়ি থেকেই অতিরিক্ত ৫ শত টাকা করে আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। একটি সূত্র জানায়, প্রতিদিন ভোলা ইলিশা ও ভেদুরিয়া ঘাটে যানবাহন প্রতি অতিরিক্ত ৫ শত টাকা করে যে টাকা নেয়া হয়,তাতে মাসে ৭ থেকে ১০ লাখ টাকা উঠানো হয় বলে অভিযোগ রয়েছে। আর এই টাকা ভাগবাটোয়া করে মাস শেষে। এসব অনিয়মের সাথে ভোলা-লক্ষèীপুর ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এমরান হোসেন জড়িত নয় বলে দাবী করলেও অভিযোগের তীর তার দিকে। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নেয়া অভিযোগে ইলিশা ফেরিঘাটের টিকেট সহকারী হারুন অর রশিদ বদলি করা হয়েছে। হারুন ২ বছর ধরে ভোলায় চাকুরি করতেন। কঠোরভাবে বলা হয়েছে অতিরিক্ত ভাড়া যাতে কেউ না নেয়।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক