অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

এনআইডি সংশোধন: পাসওয়ার্ড কর্মচারীকে দিলে দায় কর্মকর্তার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

২৮৩

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত সফটওয়্যারের পাসওয়ার্ড কোনো কর্মকর্তা তার অধীনস্ত কর্মচারীকে দিলে সেই দায় সংশ্লিষ্টদের নিতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড চুরি বা অন্য কোনো অজুহাত চলবে না।

সোমবার (১২ আগস্ট) এনআইডি জালিয়াতি রোধে সম্প্রতি এমন হুঁশিয়ারি সকল মাঠ কর্মকর্তাদের দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, মাঠ পর্যায়ের সিনিয়র জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এনআইডি-টু সফটওয়্যার ব্যবহার করে ভোটার লিস্ট ডাউনলোড এবং এনআইডি কার্ড প্রিন্ট করার জন্য সুযোগ দেওয়া হয়েছে।  

কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কিছু কিছু কর্মকর্তা ভোটার লিস্ট ডাউনলোড এবং এনআইডি কার্ড প্রিন্ট করার জন্য প্রদত্ত ইউজারের আইডি, পাসওয়ার্ড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) তার দপ্তরের অপারেটরের সঙ্গে শেয়ার করছেন যা মূলত অপারেটরকে অপরাধ করার সুযোগ করে দেওয়া।  

এই সুযোগে কর্মচারীরা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) থেকে এনআইডি সংশোধন করে থাকতে পারে যার জন্য কর্মকর্তাই দায়ী থাকবেন। যেহেতু কর্মকর্তা তার পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করেছেন। কারণ এনআইডি-টু সফটওয়্যারের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং সিএমএসের (এনআইডি সংশোধনের সফটওয়্যার) ইউজার আইডি পাসওয়ার্ড একই।

এর ফলে কোনো অপরাধ ঘটানো হলে সেজন্য কর্মকর্তাকেই দায়ী করা হবে।  

পাসওয়ার্ড চুরি হয়েছে অথবা সফটওয়্যার থেকে আউট হয়ে গেছে, এ জাতীয় বক্তব্য আমলে নেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয় নির্দেশনাটিতে।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...