অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩


কোন প্রক্রিয়ায় হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

৩১৮

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পতন হয়েছে সরকারের। এরপর সংসদও ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে খুলেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ।

সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার পদত্যাগের পর এখন দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেটি আজ-কালের মধ্যে হতে পারে। আলোচনা শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন কখন ও কীভাবে হচ্ছে। কারা থাকছেন এ সরকারে? এ নিয়ে আইনজ্ঞরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।

তবে তারা বলছেন, গণঅভ্যুত্থানে যারা জয়লাভ করে তাদের ইচ্ছা মতোই সবকিছু হবে। যে ইচ্ছা তারা করবে, সেটা পরে আইনের অধীনে নিয়ে যাওয়ার সুযোগ আছে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এখানে দুটো জিনিস দেখতে হবে। একটি হলো সংবিধান, অন্যটি হলো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান কোনো আইন না। সংবিধানের কোথাও গণঅভ্যুত্থান নেই। সংবিধানে এরকম কিছু নাই। তবে গণঅভ্যুত্থানে যারা জয়লাভ করে, তাদের ইচ্ছা মতোই সবকিছু হবে। যে ইচ্ছা তারা করবে, সেটা আইনে যাওয়ার সুযোগ আছে। তবে বলা যাবে না যে তত্ত্বাবধায়ক সরকারের আদলে করলাম। গণঅভ্যুত্থানে বিজয়ীরা করতে পারেন, সেটা পরে আইনে রি-ডিফাইন (পুনরায় সংজ্ঞায়িত) করতে হবে। সেটি সংবিধান অনুযায়ী ফরম করতে হবে।

 

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ ভেঙে দেওয়ার পর সরকার গঠন হবে। ১৯৯১ সালে হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তেমনিভাবেই এখন সারা বাংলাদেশের ক্রিয়াশীল রাজনীতিবিদ তথা আমাদের অহংকার বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধির মাধ্যমে ১৯৯১ সালের রূপরেখা অনুযায়ী, ওই কনসেসাসের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন হতে পারে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি, সিভিল সোসাইটির মেম্বারদের মধ্যে, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধীজীবী- সবার সমন্বয়ের ভিত্তিতে রাষ্ট্রপতি মিটিং করেছেন। সেই মিটিংয়ের আলোকেই পরবর্তী রূপরেখা আসবে। নিশ্চয় মনে রাখতে হবে, যারা রাষ্ট্রপতির সঙ্গে বসেছিলেন তারা সবাই দেশের মঙ্গলের জন্য বসেছিলেন। তারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার নজির রয়েছে বাংলাদেশে। আমাদের দেশে বেশ কয়েকবার হয়েছে। পাকিস্তানে বহুবার হয়েছে। পরিস্থিতি যেখানে যেরকম, সেখানে সেই ব্যবস্থা। আমাদের আইনের বইয়ে (সংবিধানে) যা আছে সেটা জনগণের জন্যই করা হয়েছে। ১৯৯০ সালে কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না। তখন তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল। সেখান থেকে বা তা অনুসরণ করতে পারি।

 





চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...