অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে গন মিছিল ও বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৪ রাত ০৮:০০

remove_red_eye

৭২০

বাংলার কন্ঠ প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ, দেশব্যাপী গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক  শিক্ষার্থীদের মুক্তিসহ  ৯ দফা দাবিতে ভোলায় গণমিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
 শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বকুলতলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলণকারীরা। মিছিলকারীরা কালিনাথ বাজার হয়ে সদর রোড আসার পথে দরগাহ রোড, খলিফাপট্টি জামে মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে তাদের সাথে যোগ দেয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশ নেয়া মিছিলটি সদর রোড, কালিবাড়ির মোড় , নতুন বাজার  এলাকা ঘুরে সকরারি স্কুল মাঠের ইলিশ ফোয়ারার চত্বরে এসে অবস্থান নেয়। সেখানে ঘন্টাব্যাপী অবস্থান কালে আন্দোলণকারীরা সরকার বিরোধী শ্লোগানের পাশাপাশি তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন। তাদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলণ অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলণকারীদের মিছিলের সামনে ও পিছনে   বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। একই সময়ে সদর রোডে টহল দিতে দেখা গেছে নৌবাহিনীর টহল টিমকে। এছাড়া শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলকায় পুলিশ মোতায়েন ছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী বাড়তি সর্তক অবস্থানে ছিল আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...