বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মে ২০২০ রাত ০৮:১৯
৮৮৭
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় খাদ্য সহায়তা নিয়ে নিয়মিত,সাবেক খেলোয়াড়,নারী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পাশে দাড়িঁয়েছে ভোলা জেলা ক্রীড়া সংস্থা। সোমবার সকালে ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় প্রায় সাড়ে তিনশ খোলায়াড় দের মাঝে করোনা উপলক্ষ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শায়লা সোহানি, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার,সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক লিপিয়া খানম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ। এসময় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনার প্রভাবে সারাদেশের মত ভোলায়ও ফুটবল, ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। খেলোয়ারদের এখন ঘরে বসে থাকতে হচ্ছে। তাদের অলস সময় কাটছে। আয় রোজগারও বন্ধ। এছাড়া সাবেক খেলোয়াড়দের অবস্থাও একই রকম। তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২য় ধাপে এই খাদ্য সহায়তা কিছুটা হলেও খেলোয়াড়দের পরিবার এর জন্য উপকৃত হবে বলে জানান। এছাড়া পর্যায়ক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমেও একই সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত