অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও শান্তি সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৪০৯

                


বাংলার কণ্ঠ প্রতিবেদক :কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা,বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং দেশকে অচল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোলায় মানববন্ধন,প্রতিবাদ সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ভোলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে ভোলা নতুন বাজার প্রেসক্লাব চত্বর ও জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ভোলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ স্বজনরা অংশগ্রহন করেন।

 বুধবার বেলা ১২ টার দিকে ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের একটি শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বরে যাওয়ার পর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর,দৌলতখান,বোরহানউদ্দিন,লালমোহন,চরফ্যাসনসহ বিভিন্ন উপজেলা শত শত বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার বিরুদ্ধে ও দেশ বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ জানান। পরে জেলা পরিষদ মিলনায়তনে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে প্রতিবাদ ও শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। 

 ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম,ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক শশি, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শাজাহান, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ ক্যালান বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের হামিদুর রহমান হাসিব, আরিফুর রহমান, এডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি ,মোঃ তানজিরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, আদিল হোসেন তপু,মোঃ মোঃ সাখাওয়াত হোসেন, মাকসুদুর রহমান, চরফ্যাশন উপজেলার মোঃ ফারুক প্রমুখ। 

 

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশে আজ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে কটুক্তি করা হয়। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আজকে দেশকে বিভক্ত করার জন্য চেষ্টা করছে এক শ্রেণির রাজাকার যাদের হাতে মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে রয়েছে। কিন্তু কোটা সংস্কারের নামে আজ দেশের মাটিতে রাজাকার শ্লোগান দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে। মূলত কোটা সংস্কারের নামের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সরকার উৎখাতের পায়তারা করছে দেশ বিরোধী অপশক্তি। এ অপশক্তিকে রুখে দিতে আজ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার রাজপথে নেমেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহবান জানানো হয়।

 

 





ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...